Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

মাদারগঞ্জে লাঞ্জুর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদারগঞ্জে লাঞ্জুর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Oplus_131072

মাদারগঞ্জে লাঞ্জুর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদারগঞ্জ প্রতিনিধি

Advertisement

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদল।

শনিবার বিকেলে বালিজুড়ী বাজার সানশাইন স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফায়েজুল ইসলাম লাঞ্জু।

সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল।

আলোচনা সভা শেষে সানশাইন স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফায়েজুল ইসলাম লাঞ্জু জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি যে ঐক্য, স্বাধীনতা ও গণতন্ত্রের নতুন দিগন্ত দেখতে পেয়েছিল—এই দিনটি তারই প্রতীক।” তিনি দলীয় নেতাকর্মীদের জিয়ার আদর্শে উজ্জীবিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Advertisement