Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
মুক্তদেশ

২০২৬ সালে ঈদ আর পূজায় কত দিন ছুটি দেখে নিন

২০২৬ সালে ঈদ আর পূজায় কত দিন ছুটি দেখে নিন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

Advertisement

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পড়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে, আগামী বছর ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। চলতি বছরও একই সংখ্যক দিন ছুটি ছিল এই তিন বড় উৎসবে। এই প্রস্তাব গেল বৃহস্পতিবারের বৈঠকেই অনুমোদিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে শিগগিরই।

২০২৬ সালে ঈদুল ফিতরের দিন এবং আগে-পরের দুই দিন মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি থাকবে। ঈদুল আজহার দিন, আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে। দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং তার আগের মহানবমীর দিন ছুটি থাকবে।

দুই ঈদের প্রধান দুই দিন ও বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। ঈদের আগে ও পরে এবং পূজায় মহানবমীর দিন ছুটি থাকবে নির্বাহী আদেশে।

Advertisement