Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:20 pm
অন্যান্য

জামালপুর–১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জামালপুর–১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ডিবি জানায়, শনিবার রাত ৮টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

ডিবির তথ্যমতে, নূর মোহাম্মদ জামালপুরে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনি সন্দেহভাজন আসামি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন

Advertisement