Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

আশেক মাহমুদ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করল কলেজ ছাত্রদল

আশেক মাহমুদ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করল কলেজ ছাত্রদল

Oplus_131072

সাইদুর রহমান,(জামালপুর শহর প্রতিনিধি)

জামালপুর-শেরপুর অঞ্চলের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শওকত আলম মীর
কলেজের সার্বিক শিক্ষা পরিবেশের উন্নয়ন ও একাডেমিক মানোন্নয়নের প্রত্যয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন

Advertisement

এই উপলক্ষে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে অভিনন্দন জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন শপন, সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ
পরে তারা অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন

এসময় অধ্যক্ষ শওকত আলম মীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-

শিক্ষা মানুষের মুক্তির চাবিকাঠি শিক্ষার্থীদের মূল লক্ষ্য হবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের ও সমাজের উন্নয়ন ঘটানো কলেজের সুনাম বৃদ্ধি ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন আমি চাই আশেক মাহমুদ কলেজ হোক মানবিকতা দেশপ্রেম ও শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত

অনুষ্ঠান শেষে ছাত্রদল নেতারা নব অধ্যক্ষের হাতে ফুল তুলে দিয়ে তাঁর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন

Advertisement