Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
স্ব্যাস্থ

বকশীগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

Oplus_131072

বকশীগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

Advertisement

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে পুষ্টি কমিটি গঠন ও পুষ্টি উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বগারচর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বগারচর ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের পুষ্টি কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সোহেল রানা পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ইউনিয়ন পরিষদের সচিব আমিন মুসা, বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফি আলম, ইউপি সদস্য মোছা. লাইলী বেগম, রূপালী বেগম, আলেমা বেগম, দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ কারী মো. মাহফুজুর রহমান (মিস্টার), ইউনিয়ন স্বাস্থ্য সহকারী প্রদীপ কুমার, ইউনিয়ন কৃষি উপসহকারী আরাফাত হোসেন, স্থানীয় সাংবাদিক রিপন রাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ প্রতিনিধিবৃন্দ।

সভায় গেইন (GAIN) সংস্থার কনসালট্যান্ট নিহার কুমার প্রামাণিক পুষ্টি সম্পর্কিত বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি মায়েদের পুষ্টিহীনতার প্রভাব, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টির গুরুত্ব, এবং সুস্থ পরিবার গঠনে পুষ্টিকর খাদ্যের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে মোট ২৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আলোচনার শেষে ২১ সদস্য বিশিষ্ট একটি পুষ্টি কমিটি গঠন করা হয়।

আয়োজনে সহযোগিতা করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এবং বগারচর ইউনিয়ন পরিষদ।

Advertisement