সাইদুর রহমান (জামালপুর শহর প্রতিনিধি)
জামালপুর শহরের পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার উদ্যোগে এবং পৌরসভার সহায়তায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে
১২ অক্টোবর রবিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়
কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল
তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা
হিফজুর রহমান বলেন
ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকছে
এই পানিতে ডেঙ্গু মশার বিস্তার ঘটছে
ফলে শহরের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে
জাতীয় যুবশক্তির পক্ষ থেকে আমরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি
আমাদের লক্ষ্য একটি সুন্দর স্বাস্থ্যকর এবং আধুনিক বাংলাদেশ গড়ে তোলা
তিনি আরও বলেন
এই কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে
শহরের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানাই
সবাই মিলে একটি বাসযোগ্য স্বচ্ছ ও উন্নত শহর গড়ে তোলা সম্ভব
স্থানীয় বাসিন্দারা জাতীয় যুবশক্তির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন
তাদের মতে শহরের উন্নয়নে এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে




