Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
অন্যান্য

শেরপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শেরপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কে. এম আহসান, শেরপুর প্রতিনিধি ||

শেরপুর সদর উপজেলার তাতালপুর বিএম রোডের পাশে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

Advertisement

সোমবার সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সুপার মো আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকালে শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পাশে একটি ধানক্ষেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেরে শেরপুর সদর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যেই জড়িত হোক না কেন তাকে খুঁজে বের করা হবে বলে জানান তিনি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.