জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় সৌরভ হাসান কামরুল (২৯) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত ৯টার দিকে বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড় এলাকায় তাঁর নিজস্ব ফলের দোকান থেকে তাঁকে আটক করা হয়।
আটক সৌরভ হাসান কামরুল মাদারগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালিজুড়ী পূর্বপাড়ার আব্দুর সোবহানের ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করা হয়। পরে গত ২৪ অক্টোবর ২০২৪ তারিখের ১০ নম্বর মামলায় সোমবার দুপুরে তাঁকে জামালপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, নাশকতা মামলায় তাঁকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।




