Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ১ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

মাদারগঞ্জে ১ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

আব্দুর রহিম খান।।  মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

Advertisement

শুক্রবার বিকেল ৩টায় উপজেলার হাওয়াই রোড সংলগ্ন খন্দকার বাড়ি ব্রিজ থেকে নামা তারতা পাড়া আকন্দ বাড়ি জামে মসজিদ পর্যন্ত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল লতিফ, খতিব মীর আব্দুল হাদী, আবু মো. হান্নান, তানভীর আহমেদ পায়েল ও মো. সাজু মিয়া।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খন্দকার বাড়ি ব্রিজ থেকে তারতা পাড়া আকন্দ বাড়ি জামে মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কটি কাঁচা থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।

তারা বর্তমান সরকার এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানান।

এলাকাবাসী জানান, প্রায় ছয় মাস আগে সড়কটি পাকাকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

Advertisement