Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:24 pm
বকশীগঞ্জ

জামালপুরে ৩৫ বিজিবির পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার, আটক ৩

জামালপুরে ৩৫ বিজিবির পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার, আটক ৩

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিওপি এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।

আটক ব্যক্তিরা হলেন বকশীগঞ্জ উপজেলার দত্তের চর গ্রামের জামরুজ আলীর ছেলে হাসানুজ্জামান (২৮), উঠানোর পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মিনাল মিয়া (২৫) এবং বাট্টাজোড় নতুন বাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হোসাইন সরকার।

শুক্রবার (৩ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর ৩৫ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ধানুয়া কামালপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি ইয়াবা ট্যাবলেটসহ ওই তিনজনকে আটক করা হয়।

এদিকে একই রাতে ইজলামারী বিওপির সদস্যরা পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

Advertisement