Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
বকশীগঞ্জ

বাট্টাজোড়ে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও ইসলামী সাহিত্য বিতরণ

বাট্টাজোড়ে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও ইসলামী সাহিত্য বিতরণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ ও ইসলামী সাহিত্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু সাইদ সিরাজ। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জিয়াউল হক।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবন আউয়াল আরমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন এবং বিশিষ্ট ব্যাংকার মো. শহিদুল্লাহ খান।

এ সময় আরও বক্তব্য দেন হাফেজ মাওলানা সাইদুর রহমান, মো. বেলাল হোসাইন, মো. রফিকুল ইসলামসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই। এজন্য নেতাকর্মীদের ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে নিজেদের গড়ে তুলে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন ধরনের ইসলামী সাহিত্য বিতরণ করা হয়।

Advertisement