Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ১ হাজার ৭৫ মিটার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, ধ্বংস

মাদারগঞ্জে ১ হাজার ৭৫ মিটার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, ধ্বংস

জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৭৫ মিটার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে মোবাইল কোর্ট।

বুধবার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পূর্ব তারতাপাড়া ও জোনাইল বাজার ব্রিজের নিচে অভিযান চালিয়ে ৮৫০ মিটার চায়না দুয়ারী জাল ও ২২৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বিকেল ৫টার দিকে উপজেলা চত্বরে জব্দ করা মোট ১ হাজার ৭৫ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

Advertisement

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান, মাদারগঞ্জ মডেল থানার এএসআই রাজিব, কনস্টেবল রোকনুজ্জামানসহ মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান জানান, অবৈধ জালের ব্যবহার বন্ধ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement