Skip to content
প্রকাশ- November 2, 2026 , 13:37 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, পাঁচ নারী উদ্যোক্তাকে ৫ লাখ টাকার ঋণ বিতরণ

মাদারগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, পাঁচ নারী উদ্যোক্তাকে ৫ লাখ টাকার ঋণ বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং পাঁচজন নারী উদ্যোক্তার মধ্যে মোট ৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, এস এফ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফাহাদ হোসেন, আবু বক্কর ও ঋণগ্রহীতা রোকসানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বক্তারা আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও আত্মকর্মসংস্থানে আগ্রহী পাঁচজন নারী উদ্যোক্তার প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

Advertisement