Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:35 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত তাওহীদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত তাওহীদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে গাছে উঠে চালতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত তাওহীদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তাওহীদ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মিলন বাজার এলাকার নুরনবীর ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আচার তৈরির জন্য চালতা সংগ্রহ করতে কড়ইচড়া ইউনিয়নের ছালাবান্দা এলাকায় যান তাওহীদ। সেখানে গাছে উঠে চালতা পাড়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে তাঁর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।

নিহতের আত্মীয় শফিকুল ইসলাম ছিবল ও সালাউদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহীদ গুরুতর দগ্ধ হয়েছিলেন। তাঁকে বাঁচানোর জন্য পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

তাঁরা আরও জানান, রোববার বিকেলে ঢাকা থেকে তাওহীদের মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। পরে তাঁর দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

Advertisement