Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএর যৌথ উদ্যোগে বাস্তবায়িত পিআরইভিএআইএল প্রকল্পের আওতায় জামালপুরের মাদারগঞ্জে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ নারী হেল্প ডেস্কের সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে সহযোগিতা করে জামালপুর জেলা পুলিশ ও ইউএনএফপিএ।

Advertisement

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন, মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক আল আমিন।

এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ওলিফা আক্তার, বায়তুল জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের, ওয়ার্ড বিএনপির সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিকদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ঈসমাইল হোসেন এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই শামসুজ্জামান।

সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুজ্জোহা, অন্যান্য শিক্ষক, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো আইনগত পরামর্শ বা সহায়তার প্রয়োজন হলে মাদারগঞ্জ মডেল থানার সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।

Advertisement