Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:04 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে এসএসসিতে পাসের হার ৪৫.৭৪%, দাখিলে ৭৮.১৭%

মাদারগঞ্জে এসএসসিতে পাসের হার ৪৫.৭৪%, দাখিলে ৭৮.১৭%

৪০ বিদ্যালয়ের ফলাফলে পাসের হারে বড় ব্যবধান, এসএসসিতে GPA-5 ৭৬ ও দাখিলে ৮ জন।

মাদারগঞ্জ প্রতিনিধি

Advertisement

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে বড় ধরনের ব্যবধান দেখা গেছে। উপজেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৭৪ শতাংশ। বিপরীতে দাখিল পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ১৭ শতাংশ। এ বছর এসএসসিতে ৭৬ জন এবং দাখিলে ৮ জন শিক্ষার্থী GPA-5 অর্জন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মাদারগঞ্জ উপজেলায় মোট ৩ হাজার ২৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪৮২ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১ হাজার ৭৫৮ জন। উপজেলায় এসএসসিতে পাসের হার ৪৫ দশমিক ৭৪ শতাংশ। মোট ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল পাওয়া গেছে।

বিদ্যালয়ভেদে ফলাফলে বড় পার্থক্য

উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন পাস এবং ২৮ জন ফেল করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৬৭ দশমিক ০৬ শতাংশ। এ বিদ্যালয় থেকে GPA-5 পেয়েছে ৭ জন।

গুনারীতলা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৬৫ দশমিক ৯৩ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে GPA-5 পেয়েছে ৬ জন। জোনাইল নয়াপাড়া ফাতেমা খান মাহমুদ উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৬৫ দশমিক ৫৭ শতাংশ এবং GPA-5 পেয়েছে ২ জন।

এ ছাড়া নব্যচর হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৬১ দশমিক ৫৪ শতাংশ এবং পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে ৬০ দশমিক ০৫ শতাংশ।

বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয়ে ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ জন পাস এবং ৭১ জন ফেল করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৬ দশমিক ৭১ শতাংশ।

সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫২ দশমিক ১০ শতাংশ, তারতাপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৭ দশমিক ৭৩ শতাংশ এবং ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ে ৪৪ দশমিক ৩০ শতাংশ।

মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬ জন পাস এবং ১০৯ জন ফেল করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৪১ দশমিক ০৮ শতাংশ।

পলিশা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৩৮ দশমিক ৮৫ শতাংশ। সেখানে ৬১ জন পাস এবং ৯৬ জন ফেল করেছে।

এ ছাড়া ৫ নম্বর ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৩৬ দশমিক ৯০ শতাংশ, জোনাইল উচ্চ বিদ্যালয়ে ৩০ দশমিক ৭৭ শতাংশ, ঘুঘুমারি মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে ৩২ দশমিক ৭৯ শতাংশ এবং শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৩২ দশমিক ৫৮ শতাংশ। শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫৮ জন পাস এবং ১২০ জন ফেল করেছে।

ফলাফলের নিম্ন অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কলাদহ মির্জা গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ২৫ শতাংশ এবং হাটমাগুড়া উচ্চ বিদ্যালয়ে ২১ শতাংশ। হাটমাগুড়া উচ্চ বিদ্যালয়ে ৬ জন পাস এবং ১৭ জন ফেল করেছে।

দাখিলে তুলনামূলক ভালো ফল

মাদারগঞ্জ উপজেলায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মোট ৬৩৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৯৮ জন পাস এবং ১৩৯ জন ফেল করেছে। পাসের হার ৭৮ দশমিক ১৭ শতাংশ। দাখিলে GPA-5 পেয়েছে ৮ জন।

দাখিলে উল্লেখযোগ্য ফল করেছে বালিজুড়ী এস এম সিনিয়র মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭ শতাংশ। আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসায় পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ এবং কে এন পুর নজিমন্নেছা দাখিল মাদ্রাসায় ৮৭ দশমিক ৫০ শতাংশ।

সার্বিক চিত্র

এসএসসি ও দাখিল মিলিয়ে মাদারগঞ্জ উপজেলায় এ বছর মোট ৩ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৯৮০ জন এবং ফেল করেছে ১ হাজার ৮৯৭ জন। দুই পরীক্ষায় মোট ৮৪ জন শিক্ষার্থী GPA-5 অর্জন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, মাদারগঞ্জ উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল পাওয়া গেছে এবং তা প্রকাশ করা হয়েছে।

Advertisement