মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জে “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে. এম. খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা জিন্নাত আরা বেগম।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনার গুরুত্ব এবং তরুণদের সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই সমাজ গঠনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের ভূমিকা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কর্মদক্ষতা ও সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন শ্রেষ্ঠ কর্মী এবং দুটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




