মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় দত্তেরচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তি আলহাজ্ব শফিউদ্দিনের জানাজা নামাজ ২৩ জুন, বাদ মাগরিব তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুম আলহাজ্ব শফিউদ্দিন সাহেব জীবদ্দশায় একজন ধর্মপ্রাণ, ন্যায়পরায়ণ, ভদ্র, নম্র ও সজ্জন ব্যক্তি হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানদের মধ্যে একজন কাস্টমস বিভাগে কর্মরত এবং দুইজন বাংলাদেশ ইসলামী ব্যাংকের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মরহুমের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।




