Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:36 pm
বকশীগঞ্জ

বাট্টাজোড় ইউনিয়নে জামায়াতের প্রস্তুতিমূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

বাট্টাজোড় ইউনিয়নে জামায়াতের প্রস্তুতিমূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার  ২২জুন  সন্ধ্যায় ইউনিয়নের মধ্য পলাশতলা সকাল বাজার সংলগ্ন চৌরাস্তা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও যুব জামায়াতের কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এবং বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আদেল ইবন আওয়াল আরমান। সভায় সভাপতিত্ব করেন বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সাইদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি  জিয়াউল হক জিয়া।
সভায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মাওলানা আদেল ইবন আওয়াল আরমানকে বিজয়ী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা, পরামর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নির্বাচনী কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আদেল ইবন আওয়াল আরমান বলেন, “আসন্ন নির্বাচনে আমাদের সুপরিকল্পিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে আমি বাট্টাজোড় ইউনিয়নবাসীকে ন্যায়, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক একটি আদর্শ ইউনিয়ন উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
সভা শেষে আগামী নির্বাচনে দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা পালন এবং জনসাধারণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
Advertisement