Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:34 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ভেঙে দিল প্রশাসন

বকশীগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ভেঙে দিল প্রশাসন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের শেখেরচর এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা। এ সময় তাঁকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

Advertisement

অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে স্থাপন করা বালু উত্তোলনের ড্রেজার এবং বালু পরিবহনের পাইপ ভেঙে ফেলা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ও আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement