Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

বকশীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

বকশীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

মোহাম্মদ গোলাম মোস্তফা||

জামালপুরের বকশীগঞ্জের হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিস জামালপুর এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

Advertisement

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ প্রদর্শনীতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আখতারুজ্জামান, জুলেখা খাতুন, আজিজুর রহমান আকন্দ, বিথী বিশ্বাস, ফুরকান আলী, আব্দুল বাসেত, মোশাররফ হোসেন, হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম ও সাংবাদিক মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।

প্রদর্শনীতে ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’-এর প্রেক্ষাপট, গুরুত্ব ও শিক্ষামূলক দিক শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।

শিক্ষকরা বলেন, এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের ইতিহাস-সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন বলেন, “বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোই আমাদের মূল লক্ষ্য। এই প্রামাণ্যচিত্র তাদের ভেতরে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।”

আয়োজন শেষে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে জানান, এমন আয়োজন তাদের চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে।

Advertisement