Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
ময়মনসিংহ বিভাগ

মুক্তাগাছায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মুক্তাগাছায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মুক্তকাল ডেস্ক||

ময়মনসিংহের মুক্তাগাছায় চাঁন মিয়া (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার ঘোষবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বৃদ্ধ চাঁন মিয়া ওই গ্রামের মৃত নছর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন চাঁন মিয়া। শুক্রবার দুপুরে খাওয়া শেষ করে নিজ কক্ষে যান তিনি। সবার অগোচরে দুপুর দেড়টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি পেচিয়ে গলায় ফাঁস নেন তিনি।

পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.