Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

জামালপুরে রোগীর ছদ্মবেশে চেইন ছিনতাই, আটক ২

জামালপুরে রোগীর ছদ্মবেশে চেইন ছিনতাই, আটক ২

স্টাফ রিপোর্টার||

জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করে হাতেনাতে ধরা পড়েছেন দুই নারী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

Advertisement

রবিবার (১৭ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইমান আলীর স্ত্রী সুলতানা (২৫) ও হাদিসের স্ত্রী জেসমিন।

ভুক্তভোগী উপজেলার টুপকারচর এলাকার সুরুজ্জামানের স্ত্রী শাহিনা পারভীন (৩৮)।

তিনি জানান, চিকিৎসা নিতে লাইনে দাঁড়িয়ে থাকার সময় পেছনে থাকা দুই নারী কৌশলে তার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই নারীকে আটক করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং স্বর্ণের চেইন উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দেয়।

এ ঘটনায় শাহিনা পারভীন বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, চুরি ও ছিনতাইয়ের ঘটনা রোধে আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয় এবং মামলা প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই একই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ছদ্মবেশে আরেক নারী চেইন ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.