Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘ/র্ষে নিহত ১

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘ/র্ষে নিহত ১

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে দুলাল শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল শেখ একই এলাকার মৃত সেকেন্দার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুলাল শেখ ও বিল্লাল হোসেনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে দুলাল শেখ গুরুতর আহত হন।

দ্রুত তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুলাল শেখের ভাই নূরচান মিয়া (৪০), হেলাল উদ্দিন (৪৫) ও কামাল হোসেন (২৮) সহ তার পক্ষের আরও কয়েকজন আহত হন।

অপরদিকে প্রতিপক্ষ বিল্লাল হোসেন (৪০), নঈম উদ্দিন (৫০) ও বিজয় (১৭) সহ অপর পক্ষেরও অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে উভয় পক্ষের মোট ১০ জন আহত বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনার পর বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.