Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

বকশীগঞ্জে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

Advertisement

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, “ভোরের চেতনার দীর্ঘ ২৭ বছরের পথচলায় নিরপেক্ষ সংবাদ পরিবেশনের যে ভূমিকা, তা গণমানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আগামীতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করি।”

বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের দায়িত্বশীল সংবাদ প্রকাশ একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার বকশীগঞ্জ প্রতিনিধি মনিরুজ্জামান লিমন। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা ও পাঠকনির্ভর সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর,মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন,দেশ টিভির জামালপুর প্রতিনিধি রিয়াদ হাসান হৃদয়,সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি,উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস শাহ,কমিউনিটি মেডিকেল অফিসার হাবিবুর রহমান।

বক্তারা বলেন, ভোরের চেতনা দীর্ঘ পথচলায় দেশ ও জাতির পক্ষে যে বস্তুনিষ্ঠ এবং জনমুখী সাংবাদিকতার ধারা বজায় রেখেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও নৈতিকতার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement