Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

সাংবাদিক তুহিন হ/ত্যা/র প্রতিবাদে জামালপুর জেলা প্রেসক্লাবে সমাবেশ

সাংবাদিক তুহিন হ/ত্যা/র প্রতিবাদে জামালপুর জেলা প্রেসক্লাবে সমাবেশ

জামালপুর প্রতিনিধি||

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আজ (রোববার) দুপুর ১২টায় জামালপুর জেলা প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মাকাম এবং সঞ্চালনায় সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী।

সমাবেশে সাপ্তাহিক মুক্তকালের সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সাংবাদিক হলো এদেশের চতুর্থ স্তম্ভ। উপরে উপরে সাংবাদিকদের সম্মান করলেও হত্যার বিচার হয় না। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা দেশের জন্য লজ্জাজনক। সব হত্যার বিচার হলেও সাংবাদিক হত্যার বিচার হয় না।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার সৎ সাংবাদিকদের গুম করতো, আয়না ঘরে আটকে রাখতো, কিন্তু ৫ তারিখের পর সব উল্টে গেছে। এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং চাই এটাই যেন হয় শেষ হত্যা।

এনটিভির জেলা প্রতিনিধি আসমাউল আসিফ বলেন, সাংবাদিকদের মারলে এদেশে বিচার হয় না সেই সুযোগে সন্ত্রাসীরা নির্ভয়ে হামলা চালায়। জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাংলা নিউজের প্রতিনিধি সাংবাদিক নাদিমকে ইউপি চেয়ারম্যান ক্ষমতায় থাকাকালীন হত্যা করেছিল, কিন্তু এখনো বিচার হয়নি। বরং তাকে জামিন দিয়ে চেয়ারম্যান পদ ফিরিয়ে দেওয়া হয়েছে এটি অত্যন্ত বেদনাদায়ক। যদি তুহিন হত্যার সুষ্ঠু বিচার না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো।

প্রতিবাদ সমাবেশে আরও সাংবাদিকেরা বক্তব্য দেন এবং দ্রুত হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.