Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
ময়মনসিংহ বিভাগ

নান্দাইলে প্রাইভেটকারের চাপায় মাদ্রাসা অধ্যক্ষ নিহত

নান্দাইলে প্রাইভেটকারের চাপায় মাদ্রাসা অধ্যক্ষ নিহত

ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে চাপা পড়ে মাহমুদুল হাসান মামুন (৩২) নামের এক মাদ্রাসা অধ্যক্ষ নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত মামুন স্থানীয় মারকাজুল সুন্নাহ মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) ছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় মামুন মাদ্রাসার পাশে কাজ করছিলেন। হঠাৎ ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা প্রাইভেটকারের চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী তানজির আহমেদ জানান, “মামুন সাহেব মাদ্রাসার পাশে কাজ করছিলেন। হঠাৎ দ্রুতগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর উঠে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.