Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

‘দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

‘দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণ মিছিলের আয়োজন করা হয়।

Advertisement

গণ মিছিল কর্মসূচি শুরুর আগ মুহূর্তে উপজেলার ১২টি ইউনিয়নের কর্মীরা ইসলামপুর অডিটরিয়ামের সামনে জমায়েত হয়।

বিভিন্ন নেতাকর্মীদের সংক্ষিপ্ত আলোচনার পর গণ মিছিলটি উপজেলা অডিটোরিয়াম থেকে বের হয়ে মারকাজ মসজিদ এবং কলেজ মোড় হয়ে থানা মোড়ে এসে শেষ হয়।

এ সময় কর্মসূচির প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড.সামিউল হক ফারুকী বক্তব্য রাখেন।

তিনি অভ্যুত্থানের সকল শহীদ এবং আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারের কাছে বলতে চাই প্রতিটি শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রত্যেক আহতকে সু চিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন আমরা অতীতে দেখেছি বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছিল। দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া বানাতে চেয়েছিল।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

গণমিছিল কর্মসূচিতে, আশেক মাহমুদ শান্ত জেলা কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, মো রাশেদুজ্জামান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা , আবু মুছা সেক্রেটারি জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ইসলামপুর উপজেলার সভাপতি মো:আরিফুল ইসলাম সহ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.