সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শোভাযাত্রা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আরামনগর, শিমলা বাজার, থানা রোড ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে। পরে আমতলায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘোষ-দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এসব প্রতিরোধে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল আমিন মিলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, ময়মনসিংহ মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিবেক প্রমুখ।




