Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

‘আপামর জনতা ফ্যাসিবাদকে ধূলিসাৎ করে দিয়েছে’

‘আপামর জনতা ফ্যাসিবাদকে ধূলিসাৎ করে দিয়েছে’

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের ইসলামপুর উপজেলায় ইসলামী আন্দোলনের উদ্যোগে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সমাবেশ ও গণমিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Advertisement

গণমিছিলটি আশরাফুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা গেইট থেকে শুরু হয়ে ইসলামপুর মার্কেট এবং অডিটোরিয়াম হয়ে থানা মোড়ে এসে শেষ হয়।

গণমিছিল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সুলতান মাহমুদ শিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী জামালপুর- ২ (ইসলামপুর)।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে তাদের শহীদি মর্যাদা কামনা করছি। এবং যারা পঙ্গুত্ত্ব বরণ করেছে তাদের অতি দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের আপামর জনতা ফ্যাসিবাদকে ধূলিসাৎ করে দিয়েছে।

তিনি সংস্কার, বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়েও আলোচনা করেন।

গণমিছিলে ইসলামী আন্দোলনের ইসলামপুর উপজেলার সভাপতি মুফতি মিনহাজ উদ্দিনসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.