Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
ময়মনসিংহ বিভাগ

শ্রীবরদীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের পথসভা ও মিছিল

শ্রীবরদীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের পথসভা ও মিছিল

শেরপুর প্রতিনিধি||

শেরপুরের শ্রীবরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর পথসভা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে পৌরসভার কলা হাঁটি চত্বরে পথসভা শুরু হয়।

পথসভা শেষে গণ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা আমির, আজহারুল ইসলাম মিস্টারের নেতৃত্বে আয়োজিত এ প্রথসভা ও গণ মিছিলে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জাতীয় পতাকা, রঙিন ব্যানার ও বাহারি সাজসজ্জায় সজ্জিত দারিপাল্লা প্রতীক নিয়ে পথসভা ও গণ মিছিলটি ছিল উৎসবমুখর পরিবেশে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি, শ্রীবরদী, ও ঝিনাইগাতি শেরপুর ৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল।

সমাবেশে আরও অন্যান্য সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আমির আজহারুল ইসলাম মিস্টার এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি প্রভাষক মাও. রেজাউল করিম।

সমাবেশে বক্তারা গণঅভ্যুত্থানে শহীদ সবুজ এবং শহীদ মাহাবুব সহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তাদের সন্তান ও ভাইয়ের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন এবং গণহত্যার দায়ে বর্তমান সরকারের বিচার দাবি করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.