Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
জামালপুর

সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ

সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নে জামালপুর-৪ আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাও. মোহাম্মাদ আব্দুল আওয়াল গণসংযোগ করেছেন।

Advertisement

মঙ্গলবার (২৯ জুলাই) বাদ আসর গণসংযোগ করেন।

তিনি স্থানীয় ইউনিয়ন জামায়াতের নেতাদের নিয়ে ইউনিয়নের বিন্যাফৈর ও মালিপাড়া এলাকার বিভিন্ন দোকানপাট, রাস্তাঘাট ও বাজারে জনসাধারণের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেন এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতকে জয়যুক্ত করার আহ্বান জানান।

গণসংযোগকালে বিন্যাফৈর বাজারে পথসভায় জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

এতে তিনি বলেন, ‘দেশের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় সৎ, আল্লাহ ভীরু নেতৃত্বের বিকল্প নাই। যিনি আল্লাহকে ভয় করেন, তিনি কখনো দুর্নীতিতে জড়াতে পারে না। এরমধ্যে জামায়াতের ২ জন মন্ত্রী তা প্রমাণ করে গেছেন। সামনে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে কখনো দুর্নীতিতে জড়াবে না।’

এতে উপস্থিত ছিলেন উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, পোগলদিঘা ইউনিয়ন আমীর মাও. সুরুজ্জামান খান, সেক্রেটারি মাও. আনোয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য মাও মো. আক্তারুজ্জামান, মাও. হাবিবুর রহমান ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.