আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি ||
জামালপুরের মাদারগঞ্জে ফিলিস্তিনের মানুষের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে মিছিলটি উপজেলার বালিজুড়ী বাজার থেকে হাইস্কুল মোড় হয়ে বালিজুড়ী চৌরাস্তা মোড়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আমির মাও. নূরুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাও. ফরহাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌরসভা সেক্রেটারি খালেদ মাছুদ সোহেল তালুকদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভার আমির আতিকুর রহমান সেলিম, মাদারগঞ্জ হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোঃ আশ্রাফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১নং চরপাকেরদহ ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ সাইফুল্লাহ, মাদারগঞ্জ পৌর বিএনপির সদস্য হুমায়ুন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির( এনসিপি) নেতা লেমন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।
সমাবেশে সঞ্চালনা করেন সাইফুল ইসলাম সামি।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ মাদারগঞ্জ উপজেলার সাধারণ জনতা উপস্থিত ছিলেন।




