মাদারগঞ্জ প্রতিনিধি ||
জামালপুরের মাদারগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখোকন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক।
সহযোগিতায়- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এ সময় মাদারগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ওবায়দুল্লাহ আল মাসুম, বিআরডিবি অফিসার মোঃ রহুল আমিন, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বকুল, সদস্য লেমন মিয়া, সিয়াম আহমেদ, আরিফুল ইসলাম সহ বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক ও এনসিপি’র বৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে মাগফিরাত এবং আহতের সুস্থতা কামনায় দোয়া করা হয়। ১ মিনিট নিরাবতা পালন করা হয়। নেট সমস্যার কারণে ভার্চূয়ালী শপথ পাঠ করা সম্ভব না হওয়ায়। উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ উপস্থিত সকলকে শপথ গ্রহণ করান।




