মাদারগঞ্জ প্রতিনিধি ||
জামালপুরের মাদারগঞ্জে কোরআন সবক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে।
এতে মাদারগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক মুক্তকাল মিডিয়ার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী, প্রভাষক, ইংরেজি বিভাগ, ড. আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজ, জামালপুর সদর । বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ সাদিউর রহমান, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারগঞ্জ উপজেলা। হলি মিশন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম। মাদারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। কোরআন সবক অনুষ্ঠান পরিচালনা করেন মাদারগঞ্জ মডেল মসজিদের ইমাম মুফতি ফাহাদ হোসেন।
এ সময় অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ/শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র/ছাত্রীদের মধ্যে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ফুলের স্টিক বিতরণ করা হয়। পরিশেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া করে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

