Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

মাদারগঞ্জে গ্রামবাংলার হাডুডু খেলা দেখতে জনতার ঢল

মাদারগঞ্জে গ্রামবাংলার হাডুডু খেলা দেখতে জনতার ঢল

জামালপুরের মাদারগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে দূরদূরান্ত থেকে নানা বয়সী শত শত মানুষ মাঠে এসে ভিড় জমান।

শনিবার (১৯ জুলাই) বিকেলে মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্মামেন্ট-২০২৫-এর উদ্বোধন করা হয়।

Advertisement

সরেজমিন দেখা গেছে, করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন খেলা দেখতে আসা হাজারো দর্শক। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়ে তুলেছে শিশু-কিশোররা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কোয়ালীকান্দি হাডুডু একাদশ বনাম মিয়াবাজার সোনার বাংলা হাডুডু একাদশ। এতে মিয়াবাজার সোনারবাংলা হাডুডু একাদশ বিজয়ী হয়।

খেলা দেখতে আসা কোয়ালীকান্দি গ্রামের মমিন মিয়া, সোবহান ফকির, আক্কাস আলীসহ কয়েকজন বলেন, দূরদূরান্ত থেকে তারা খেলা দেখতে এসেছেন। অনেক ভালো লেগেছে। যে কোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে।

খেলোয়াড় বাবু, হোসেন মামরুল জানান, খেলায় অনেক দর্শকের সমাগম হয়েছে। তাদের আনন্দ দিতে পেরে আমরাও আনন্দিত।

আয়োজক কমিটির আব্দুল হামিদ বুরহান বলেন, আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে আমাদের জাতীয় হাডুডু খেলা। যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতেই এ খেলার আয়োজন। প্রতিবছর এ খেলার আয়োজন করা হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.