Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

ডিসকাভার এন্ড ইনভেনশন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

ডিসকাভার এন্ড ইনভেনশন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে পরিবেশবান্ধব আয়োজনের মধ্য দিয়ে ডিসকাভার এন্ড ইনভেনশন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Advertisement

এ উপলক্ষে সোমবার ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক জুনিয়র ইন্সট্রাক্টর কামাল হোসেন ও মাহফুজুর রহমান।

এ ছাড়া ক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম চমক, সহ-সভাপতি আল শাহরিয়ার শাওন, সাধারণ সম্পাদক মো. আজিম হাসান, অর্থ সম্পাদক জিমান মিয়া এবং ক্লাবের অন্যান্য সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যরা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisement