আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) ৪টার দিকে পাটাদহ-কয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
আদারভিটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার আমির মো. আনিসুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি এড. আব্দুল আওয়াল, এমপি প্রার্থী জামালপুর ৪ (সরিষাবাড়ি) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান আজাদী, এমপি প্রার্থী জামালপুর ৩ (মেলান্দহ – মাদারগঞ্জ)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন, মাদারগঞ্জ জামায়াতে ইসলামীর পৌর আমির আতিকুর রহমান সেলিম, মাদারগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান, মাদারগঞ্জ জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম, মেলান্দহ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফারাজী, ৫ নং জোড়খালী ইউনিয়ন জামায়াতের আমির মির্জা জান্নাতুল ফেরদৌস, মাদারগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক রহমতুল্লাহ সহ মাদারগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম জন্য ইসলামের দাওয়াতকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। তাহলেই দ্বীনের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
তারা বলেন, আমাদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
বক্তারা দেশে গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠায় কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সংসদে আল্লাহর আইন বাস্তবায়নের পথে সবাইকে এগিয়ে আসতে হবে।




