Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

জামালপুরে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা

জামালপুরে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা

বিশেষ প্রতিনিধি||

জামালপুর শহরে সাপ্তাহিক মুক্তকাল পত্রিকার আয়োজনে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (১৪ জুন) সকাল ৯টায় শহরের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ দেন দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদক খালিদ ইবনে আমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এম এ জলিল।

সভাপতিত্ব করেন সাপ্তাহিক মুক্তকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী।

প্রোগ্রামটি পরিচালনা করেন সাপ্তাহিক মুক্তকাল পত্রিকার নির্বাহী পরিচালক আতিকুর রহমান।

‘মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন ও তথ্য প্রকাশে যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং তা মোকাবিলায় করণীয় সম্পর্কে মতবিনিময় করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ করে সংবাদ পরিবেশন কৌশল, তথ্য ও সূত্র ব্যবহারের নীতি, অনলাইন ও সামাজিক মাধ্যমে সাংবাদিকতা, নৈতিকতা ও দায়িত্ব, এবং অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরিতে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

জামালপুর জেলার সব উপজেলা, বিশ্ববিদ্যালয় ও বিশেষ প্রতিনিধিসহ মোট ৩০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন।

অনুষ্ঠানে অভিজ্ঞ সাংবাদিক ও বিশেষ অতিথিরা সাংবাদিকতায় নতুন প্রজন্মকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.