Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

ধানুয়া কামালপুরে ছাত্রশিবিরের প্যানেল জয় উপলক্ষে দোয়া মাহফিল

ধানুয়া কামালপুরে ছাত্রশিবিরের প্যানেল জয় উপলক্ষে দোয়া মাহফিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নে ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্ণ প্যানেল বিজয় অর্জন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Advertisement

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ধানুয়া কামালপুর ইউনিয়নের ৭-৮ নম্বর ওয়ার্ডের বাক্কার মোড়ে ইউনিয়ন জামায়াতে ইসলামী এই দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সুলতান মাহমুদ এবং সঞ্চালনা করেন নাফিজ নুর বিল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যুব বিভাগ পরিচালক ও সহকারী সেক্রেটারি জনাব মো. করিমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন, স্যার আব্দুর সাত্তার তোতা, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রেজুয়ানুল হক সিদ্দিকী এবং উপজেলা এইচআরডি সম্পাদক আবু কাওসার।

এছাড়াও ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ডাকসু নির্বাচনে মেধা, আদর্শ ও নৈতিকতা ভিত্তিক নেতৃত্ব বিজয়ী হয়েছে।”

তারা জামায়াত ও ছাত্রশিবির নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মেধাভিত্তিক ছাত্র রাজনীতিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে জাতির শান্তি, দেশের অগ্রগতি এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Advertisement