Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
জামালপুর

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।

এতে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী, পৌর পূজা মন্ডপ কমিটির সভাপতি আনন্দ মাষ্টার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেসক্লাব প্রতিনিধি খাদেমুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজউদ্দিন, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ওবায়দুল্লাহ আল মাসুম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন ও উপজেলা আনসার প্রতিনিধি নুসরাত জাহান।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং উপজেলার পূজা মন্ডপ কমিটির সভাপতি-সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলায় মোট ২৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

Advertisement