Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
জামালপুর

৭৫ দিন পর কিশোরকে উদ্ধার করলো সেনাবাহিনী

৭৫ দিন পর কিশোরকে উদ্ধার করলো সেনাবাহিনী

দীর্ঘ ৭৫ দিন পর অপহৃত কিশোর নুহাশ আজিজকে রাজধানী ঢাকার একটি মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) রাত ১০টায় তারাকান্দিতে অবস্থিত অস্থায়ী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী সদস্যরা এ অভিযান পরিচালনা করে। উদ্ধারের পর কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

জানা গেছে, চলতি বছরের ২৬ মার্চ সাইদা দিল আফরোজ এবং তার মেয়ের জামাই লিটন অধিকারী নুহাশ আজিজকে ঢাকার উত্তরা কামারপাড়ার একটি ভাড়াটিয়া বাসা থেকে বেড়াতে যাওয়ার কথা বলে অপহরণ করেন। এরপর তাকে মাদকাসক্তের অজুহাতে রাজধানীর গ্রিন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে লুকিয়ে রাখেন।

অপহরণের পর নুহাশের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকে। কোনো সন্ধান না পেয়ে প্রথমে ঢাকা উত্তরা পশ্চিম থানা এবং টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ কোনো কূলকিনারা করতে না পারলে পরবর্তীতে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন নুহাশের স্বজনরা।

তারাকান্দি অস্থায়ী ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরের অবস্থান শনাক্ত করা হয়। এরপর পরিবার ও সেনাবাহিনীর যৌথ সহায়তায় ঢাকার ওই মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র থেকে নুহাশকে উদ্ধার করে তারাকান্দি অস্থায়ী আর্মি ক্যাম্পে আনা হয়। এরপর মঙ্গলবার রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত।

তিনি বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পরই সেনাবাহিনী অভিযানে নামে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.