Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

বৃষ্টিতে সড়কে কাদাপানি ও জলাবদ্ধতা, দুর্ভোগ

বৃষ্টিতে সড়কে কাদাপানি ও জলাবদ্ধতা, দুর্ভোগ

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে জামালপুরের মাদারগঞ্জ পৌর শহরের প্রধান বাজার এবং বালিজুড়ী কাঁচাবাজারের রাস্তাগুলো। রাস্তা ভরে যায় কাদাপানিতে। এতে চরম দুর্ভোগে পড়ছেন প্রতিদিনের বাজার করতে আসা ক্রেতা ও ব্যবসায়ীরা।

Advertisement

দীর্ঘদিন ধরে সড়কগুলোর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বাজারের ভেতরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে গিয়ে রাস্তাগুলো কাদাময় হয়ে ওঠে।

ব্যবসায়ীরা জানান, এই পরিস্থিতিতে পণ্য আনা-নেওয়া করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় গাড়ি আটকে যায় কাদায়। ক্রেতারাও পানি আর কাদা মাড়িয়ে বাজার করতে বাধ্য হন।

স্থানীয় দোকানদার বলেন, “প্রতিদিন কাদা পানি পার হয়ে দোকানে আসতে হয়। ক্রেতারাও কষ্ট করে আসেন। এই অবস্থা চলতে থাকলে ব্যবসা বন্ধ হয়ে যাবে।”

অন্য এক ক্রেতা বলেন, “বাজারে ঢুকতেই ভয় লাগে। কাদার মধ্যে হাঁটা যায় না। এমন বাজারে কেউ আসতে চায় না।”

এ ব্যাপারে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

তারা বলেন, বাজারের রাস্তা সংস্কার না করলে একদিকে যেমন ব্যবসায় ক্ষতি হবে, অন্যদিকে জনভোগান্তিও বাড়বে।

অবিলম্বে কাঁচাবাজার ও প্রধান বাজারের রাস্তাগুলোর সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.