Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

সরিষাবাড়ীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ ৫ মাদক কারবারি আটক

সরিষাবাড়ীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ ৫ মাদক কারবারি আটক

কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ১২ কেজি গাঁজা, ২ লিটার চোলাই মদ, চাপাতি ও চাইনিজ রিংসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

Advertisement

সোমবার (২৬ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২৬ বীর ইউনিটের ক্যাপ্টেন অর্ণব কবির পাপনের নেতৃত্বে উপজেলার পিংনা ইউনিয়নের কান্দারপাড়া ও পিংনা এলাকায় এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৭ মে) সকালে আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কান্দারপাড়া গ্রামের মৃত সুমন শেখের ছেলে চান মিয়া (৭০), মৃত গাজী রহমানের ছেলে মো. ফরহাদ (৪৮), পিংনা গ্রামের মো. শুভর ছেলে তনু তালুকদার (৩০) ও মো. অন্তর (২৫) এবং মিজানুর রহমানের ছেলে নাঈমুর রহমান (১৮)।

এ ব্যাপারে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.