Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:56 pm
মুক্তবিশ্ব

নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে পৃথক হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

অঞ্চলটিতে জমি নিয়ে বিরোধের জেরে পশুপালক এবং কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এটি সর্বশেষ।

Advertisement

সোমবার (২৬ মে) স্থানীয় এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বেনু রাজ্যের গোয়ার পশ্চিম স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান অরমিন তোরসার ভিক্টর এএফপিকে বলেছেন, গত শুক্রবার (২৩ মে) থেকে রোববার (২৫ মে) পর্যন্ত তিনটি গ্রামে এই হামলা চালানো হয়েছে।

তিনি টেলিফোনে আরও জানান, ‘রোববার আওনদানা গ্রামে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।’ এ ছাড়াও অন্য একটি গ্রামে আরও ১০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

আওনডোনার বাসিন্দা রুথি ড্যান স্যাম এএফপিকে বলেছেন, ‘এখানে আওনডোনায় ২০ জন নিহত হয়েছে। এই গ্রামে দুই বছরের কম বয়সি শিশুদেরও হত্যা করা হচ্ছে।’

পার্শ্ববর্তী গ্রামে আরও অনেকে নিহত হয়েছে বলে তিনি জানান।

ভিক্টর বলেন, তিনি ও অন্যান্য স্থানীয়রা একটি সামরিক ঘাঁটির খুব কাছে দেওয়া বিয়ানা গ্রামে নিহত এক বাবা এবং তার দুই ছেলেসহ পাঁচজনকে কবর দিয়েছেন।

বেনু রাজ্য পুলিশের মুখপাত্র আনেন সেউয়েস ক্যাথেরিন এলাকায় দুটি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, তার অফিস ২০ জনের নিহত হওয়ার কোনো খবর পায়নি। তিনি জানান, একটি অভিযানে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং ওই পুলিশ সদস্য একটি আক্রমণ প্রতিহত করেছেন ও তিনটি মরদেহ পাওয়া গেছে।

কী কারণে এই সহিংস ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.