Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

গ্রেপ্তার মুর্শেদুল আলম মিল্টন (৫২) কে বুধবার দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার সন্ধায় উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার থেকে মুর্শেদুল আলম মিল্টনকে গ্রেপ্তার করে ফাঁড়ি থানা পুলিশ।

সে উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

গত ২ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন এর দায়েরকৃত নাশকতা মামলার তদন্ত প্রকাশিত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান, গত ২ সেপ্টেম্বর বিএনপি নেতা মিজানুর রহমান রতন এর দায়েরকৃত নাশকতা মামলার তদন্তে প্রকাশিত আসামি মুর্শেদুল আলম মিল্টনকে গ্রেপ্তার করা হয় ও তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.