Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সাধারণ সভা

অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সাধারণ সভা

সমাজ কল্যান মন্ত্রণালয়ের সমাজ সেবা বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত কারাগার থেকে মুক্তির পর সংশোধিত জীবন পরিচালনায় সহায়তার উদ্দেশ্যে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির জামালপুর জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে জামালপুর জেলা প্রশাসকের সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ, কে, এম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সমাজ সেবা বিভাগের সহকারী পরিচালক জন্নাতুল ফেরদৌসের উপস্থিতিতে এবং প্রবেশন কর্মকর্তা ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি বিভিন্ন অভিযোগে কারাগারে বন্দী থাকা বন্দীদের পরবর্তীতে সংশোধিত জীবন পরিচালনায় সামাজিক সহায়তা দানের উদ্দেশ্যে গঠিত এটি একটি নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠান।

Advertisement

Advertisement

Leave a Comment

Your email address will not be published.