জামালপুর শহরের ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন তিন শিক্ষার্থী। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই। রোববার দুপুরে ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। বিকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেন। কিভাবে তারা নদের পানিতে ডুবে যান তা নিশ্চিত হওয়া যায়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিহাদ শহীদ পিংকি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং উপজেলা প্রশাসন নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকবে।



