Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:02 pm
জামালপুর

সরিষাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

সরিষাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সরিষাবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভা চত্বর পর্যন্ত প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে বাস টার্মিনালে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, সহ-সভাপতি মামুনুর রশিদ ফকির, নাজমুল ইসলাম নাজু, সাংগঠনিক সম্পাদক লাভিব উদ্দিন তালুকদার লিটন, দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, সহদপ্তর সম্পাদক সনজিৎ মিত্র, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম সবুজ, সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ মিনহাজ প্রমুখ।

Advertisement