কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জামায়াতের উদ্যোগে সাবেক ও বর্তমান শিবিরদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার আরামনগর কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সরিষাবাড়ী উপজেলার সাবেক ও বর্তমান শিবির অংশগ্রহন করে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর ইঞ্জি. মাসুদুর রহমান দুলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উত্তর থানা’র সাবেক শিবির সভাপতি, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা শিবিরের সাবেক সভাপতি, জামালপুর আইনজীবী সমিতির সহ-সভাপতি, কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরা সদস্য, জেলা সেক্রেটারি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের জামায়াত মনোনিত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এড. মো. আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ. সেক্রেটারি মাও. নুরুল হক জামালী, জামালপুর জেলা সাবেক শিবির সভাপতি ও জেলা জামায়াতের সহ. সেক্রেটারি এড. সুলতান মাহমুদ, জেলা সাবেক শিবির সভাপতি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এড. আছিমুল ইসলাম, জামায়াত নেতা ড. মুনিরুল ইসলাম, সরিষাবাড়ী উত্তর আদর্শ থানা শাখা’র বর্তমান শিবির সভাপতি আহমেদ আরিফ, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাও. হানিফ উদ্দীন, বায়তুলমাল সম্পাদক আকন্দ মো. সিকান্দার আলী, সাবেক শিবির থানা সভাপতি ও পৌর আমীর গোলাম রব্বানী, সেক্রেটারী আহম্মদ আলী, সাবেক শিবির থানা সভাপতি রহমতুল্লাহ শিপন ও খালেদ সাইফুল্লাহ সাইম।
এছাড়া সাবেক ও বর্তমানের আরও অনেক শিবির নেতা ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।




